ঢাকা, শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

ঢাকা-১৭ আসনের প্রার্থী হিরো আলম হামলার শিকার হয়ে হাসপাতালে ভর্তি

হামলার শিকার ঢাকা-১৭ আসনের আলোচিত প্রার্থী আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম। সোমবার বিকালে উপনির্বাচনে ভোটকেন্দ্র পরিদর্শনে গিয়ে বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজের সামনে তিনি হামলার শিকার হয়েছেন।


তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় হিরো আলম বলেন, ‘আমি সারাদিন বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করছি। বিকেল তিনটা পর বনানী বিদ্যানিকেতন স্কুল কেন্দ্রে কিছু লোক আমার ওপর হামলা চালায়।’


জানা গেছে, মারধরের পর হিরো আলমকে রাজধানীর রামপুরার বেটার লাইফ হাসপাতালে ভর্তি করা হয়েছে।


এর আগে হিরো আলম বনানী মডেল স্কুল কেন্দ্র পরিদর্শনে গিয়ে বলেন, ‘কেন্দ্রগুলো থেকে আমার এজেন্টদের বের করে দেয়া হচ্ছে। আমার সঙ্গে কয়েকজন এজেন্ট আছে, তাদেরও বের করে দেয়া হয়েছে। তাদের মোবাইল কেড়ে নেয়া হয়েছে। এই নির্বাচন সুষ্ঠু হবে কি-না জানি না।’


তিনি আরও বলেন, ‘আমাদের এজেন্টদের বের করে দিয়ে তারা একতরফা ভোট করার চেষ্টা করছে। তা না হলে কেন আমাদের এজেন্টদের বের করে দেয়া হবে? মহিলা এজেন্টরাও ছাড় পাননি, তাদেরও ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়া হয়েছে।’


হিরো আলম বলেন, ‘ফলাফল কী হবে সেটা বিষয় না, আমরা শেষ সময় পর্যন্ত দেখব। দেখতে চাই তারা আমাদের ওপর কত অত্যাচার করতে পারে। নির্বাচন কমিশনে বিষয়টি জানানোর পর বলল, তারা দেখবে। এভাবে চললে তাদের ওপর আস্থা রাখা সম্ভব নয়।’

ads
ads
ads

Our Facebook Page

↑